শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব, হাইমচরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম
উপজেলা প্রেসক্লাব, হাইমচরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর ২য় বর্ষ পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচরের কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নাজিউর রহমান (নজির গাজী), মনজুরুল আলম লিটন শিকদার, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ রাসেল, গাজী মাজহারুল ইসলাম সৈকতসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না বা দর্পণ, আমরা যারা জীবনের নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে সমাজকে এগিয়ে নিতে কাজ করি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নার সাথে কাজ করবে বলেও জানান তারা।

Model Hospital

তারা আরো বলেন, শত সহস্র প্রতিবন্ধকতা পেরিয়ে উপজেলা প্রেসক্লাব আজ ২য় বর্ষ পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা কিছুটা হলেও গন মানুষের চাহিদা পূরন করতে পেরেছি । চুড়ান্ত সেবায় পৌঁছতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital