বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১০:১৪ পিএম
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় হেদায়েত উল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৪ ণভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের চতুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাই জাকির হোসেন জানায়, আমার মেঝ ভাই হেদায়েত উল্লা’র ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা ব্রিজ ও চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি চায়ের দোকান রয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকানটি খোলেন। দোকানে চিনিসহ অন্যান্য সামগ্রীর প্রয়োজন হওয়ায় তিনি তা ক্রয়ের জন্য বিপরীত পাশে^র দোকানে যাওয়ার সময়ে রায়পুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সের প্রস্তুতের সময়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Model Hospital

হেদায়েত উল্লা ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের আজিম পাটওয়ারী বাড়ির মৃত হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।