শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ রুপসা ভুমি অফিস ভবন নির্মানে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯:০৭ পিএম
ফরিদগঞ্জ রুপসা ভুমি অফিস ভবন নির্মানে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন

ফরিদগঞ্জ ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারণ শেষে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলায় ১টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়ন ভুমি অফিস রয়েছে। তৎমধ্যে বেশীর ভাগ ইউনিয়ন ভুমি অফিসেরই নিজস্ব নতুন ভবন তৈরী হয়েছে। কিন্তু ভুমি সংক্রান্ত জটিলতায় রুপসা উত্তর ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন নির্মানের কাজ পিছিয়ে আছে। দীর্ঘদিন যাবত রুপসা জমিদার বাড়ীতে জরাজীর্ন ভবনে মাসিক ভাড়ায় চলছে ইউনিয়ন ভুমি অফিসের কার্যক্রম। জরাজীর্ন ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ভুমি সংক্রান্ত প্রয়োজনীয় নথীপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভুমি অফিসের নতুন ভবন নির্মান এলাকাবাসীর প্রানের দাবী হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন থেকে সরকারী ভুমি সংক্রান্ত জটিলতায় সঠিক ভাবে জায়গা নিন্ধারণ করতে না পারায় ভবনটি আলোর মুখ দেখেনি। বর্তমানে রুপসা বাজারের মধ্যেই সরকারী খাস ভুমি নিন্ধারণ শেষে মাটি পরীক্ষার কাজ স¤পূর্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মেদ বলেন, মাটি পরীক্ষার কাজ সম্পূর্ন হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় কাজ সম্পূর্ন করে অনুমোদনের জন্য পাঠিয়ে দিবো। অনুমোদনের পরই টেন্ডার প্রক্রিয়ায় যাবে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়াগুলো সম্পূর্ন হবে।

রুপসা উত্তর ইউনিয়নের উপ-সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) নজরুল ইসলাম জানান, উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন ভুমি অফিসের নিজস্ব ভবন নির্মান হয়েছে। কিন্তু এই ইউনিয়নে বিভিন্ন জটিলতায় খাস ভুমি নিন্ধারণ করতে না পারায় ভবনের কাজ টি পিছিয়ে আছে।

Model Hospital

বর্তমানে জায়গা নিন্ধারণ করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেই লক্ষ্যে মাটি পরীক্ষার কাজ ও সম্পূর্ন হয়েছে। আশা করি এলাকাবাসীর সহযোগীতায় অল্প সময়ের মধ্যে চলমান কার্যক্রম ধারাবাহিক ভাবে অগ্রসর হয়ে নতুন ভবন নির্মানের কার্যক্রম এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন পাটওয়ারী, আ’লীগ নেতা (এমপি প্রতিনিধি) নজরুল ইসলাম সুমন সহ বাজার ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital