বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৯:১৩ এম
ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীদের বিদায় ও দোয়া
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন মনির প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিদ্যালয়টির সুনাম ইতোমধ্যে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই সুনাম ধরে রেখে জাতির আগামী দিনের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়সহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা বিশেষ মুনাজাত পরিচালনা করেন তুলাতুলী  জামে মসজিদের মুয়াজ্জিন  মাওলানা মাকছুদুর রহমান
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সূধীজনরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।