শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রেদওয়ান খান বোরহান 

গাজী মোঃ মহসিন প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৩৪ পিএম
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রেদওয়ান খান বোরহান 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের দলীয়ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন থেকে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এই সময় মনোনয়নপত্র সংগ্রহকালে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ একজন কর্মী। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই ১৯৮৮ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে রাজনীতি শুরু করি। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করি এবং ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আছি। এছাড়াও আমি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
তিনি আরো বলেন আমি বিগতদিনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মানুষদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছি। বিশ্ব মহামারী করোনা ভাইরাস কালীন সময়ে চাঁদপুরের প্রায় ১৭ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছি এবং অক্সিজেন সিলিন্ডার ও গরিব অসহায়দের কে হুইলচেয়ার বিতরণ, নগদ অর্থ বিতরণ করেছি।
এছাড়াও তিনি আরো বলেন প্রতি ঈদে চাঁদপুরে ধারাবাহিকভাবে অসহায় ও দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছি।
এসময় তিনি আরো বলেন আমি গত দশম জাতীয় সংসদ নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম মনোনয়ন প্রত্যাশী হিসেবে।
এবারো মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয়ভাবে মনোনয়ন পত্র চুড়ান্তভাবে প্রদান করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ঘাটি হিসাবে চাঁদপুর-৩ আসন উপহার দিবো।
মনোনয়ন পত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital