শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:০৪ পিএম
জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল ও স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি কর্তৃক দেশের ৩শ’ আসনের মনোনয়ন প্রত্যাশিদের ফরম সংগ্রহ করে জমা দেয়ার তারিখ ঘোষণা করে। সে লক্ষে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন।

রবিবার দুপুর ১২টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ করে নাছির উদ্দিন আহমেদ এক প্রতিক্রিয়া বলেন, শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

Model Hospital

নাছির উদ্দিন আহমেদ বলেন, একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।’ এ জন্য শেখ হাসিনার ভিশন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে গড়ে তোলা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়বো।

উল্লেখ্য, নাছির উদ্দিন আহমেদ এখন পর্যন্ত ২ বার মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ ১৫ বছর সততা, ন্যায়পরায়নতা, উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে জেলার সর্বসাধারণের নিকট ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। তিনি ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে তিনি রাজনীতির সাথে জড়িত, তিনি ২৪ বছর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ৮ বছর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital