শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক নারী নির্যাতন ও জি আর মামলায় ৬ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০:৪৯ পিএম
শাহরাস্তিতে মাদক নারী নির্যাতন ও জি আর মামলায় ৬ আসামি আটক

শাহরাস্তিতে পুলিশি অভিযানে মাদক নারী নির্যাতন ও জি আর মামলায় ৬ আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার আটককৃতদের পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাত শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের  দিক-নিদের্শনায়একদল পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এতে শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিজমেহের মহল্লার রাঢ়ী বাড়ীর বিল্লাল হোসেনের পুত্রকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ সুমনকে (৪৩) আটক করে।

Model Hospital

তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় ১০(ক) মামলা নং-০৮তাং-১৯ নভেম্বর ২০২৩ রুজু করা হয়।

উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির পৌছিয়া সাতারপাইয়া পৌছিয়া মোল্লা বাড়ীর মৃত রফিকুল ইসলামের পুত্র আসামী মোঃ ফারুক হোসেনকে (৩২), ৩০০ গ্রাম গাঁজা সহ আটক করে। তার বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় ১৯(ক) মামলা  নং-০৭ রুজু করা হয়।

সুচীপাড়া  উত্তর ইউপির বসুপাড়া গ্রামের আকবর পাটওয়ারী বাড়ীর আবুল কাশেমের পুত্র আবু তাহের চৌধুরীকে জিআর-১৮৩/১৯ শাহরাস্তি, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডের মামলায় আসামীকে আটক করা হয়।

উপজেলার মেহের উত্তর ইউপির দূর্গাপুর গ্রামের মৃত জয়নাল আবদুলের পুত্র দেলোয়ার হোসেন এবং তার পুত্র আল শাহরিয়ার রোকন(২৩), স্ত্রী অজুফা বেগমকে (৫০) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩  শাহরাস্তি মডেল থানার মামলা নং-০৯, ধারা-১১(ক)/৩০  আটক করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital