বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দুই নারী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৭:৪৮ পিএম
মতলবে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দুই নারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়নপত্র জমা শেষ হয়েছে মঙ্গলবার।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এ পর্যন্ত ১২ জন মনোনয়ন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে দুই নারী রয়েছেন।

তারা হলেন- বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

জাকিয়া সুলতানা শেফালী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ গড়ার পেছনে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমি আমার পিতার হাত ধরে রাজনীতি শুরু করার পর থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণের আনাচে কানাচে ঘুরে ঘুরে দলের জন্য কাজ করেছি। যুব মহিলা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করেছি।

Model Hospital

মতলবে এক সময়ে নারীরা বিএনপির প্রতি দুর্বল ছিল। যার ফসল বিএনপি ঘরে তুলেছিল; কিন্তু আমি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে এ অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। এখন মাত্র কয়েক ঘণ্টার নোটিশেই শত শত নারী আওয়ামী লীগের মিছিলে হাজির হচ্ছে। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করলে আমি নৌকার বিজয় নিশ্চিত করতে পারব।

এদিকে অ্যাডভোকেট জেসমিন সুলতানা বলেন, নারীরা বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে। আমি দলের জন্য নিরলস কাজ করছি। আশা করছি দল আমাকে সেই মূল্যায়ন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital