বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:১৮ এম
আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস
আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার ফরিদগঞ্জ মুক্ত দিবস । ১৯৭১ সালের এ দিনে পাকহানাদার বাহিনী থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়।
এ দিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এ সময় পাকবাহিনীর গুলিতে সাধারণ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেন।
এ দিকে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মৃতি স্মরণে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতি স্তম্ভ নির্মান করেন মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এদিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এ দিকে, দিবসটিতে নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital