বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজিগঞ্জ-শাহরাস্তিতে নৌকা চাইলেন এড. ফরিদ হোসেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:২২ এম
হাজিগঞ্জ-শাহরাস্তিতে নৌকা চাইলেন এড. ফরিদ হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের  মনোনয়নের আবেদনপত্র ক্রয়  ও জমা দিয়েছেন জননেতা স্বনামধন্য  এডভোকেট ফরিদ হোসেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪-চাঁদপুর -৫ হাজীগঞ্জ -শাহরাস্তি নির্বাচনী আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার  জন্য দলীয়  ফোরামে এ আবেদন জমা করেন তিনি।
নৌকা প্রতীক পেলে তিনি মর্যাদাপূর্ণ আসনটিতে লড়াই করতে প্রস্তুত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি  উপজেলার বলশীদ এলাকার চেঙ্গাচাল গ্রামের  মজুমদার বাড়ীর একটি  সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সপ্রাবির শিক্ষক মরহুম মোঃ আবদুর রাজ্জাক মাতা এবং গৃহিণী মনোয়ারা বেগম দম্পতি।
বর্তমানে তিনি  ভবন নং- ১০, ফ্ল্যাট নং- ৫/এ, জোন-বি, আজিমপুর সরকারী কলোনী, ডাকঘন- নিউমার্কেট, থানা- লালবাগ, ঢাকা-১২০৫ এলাকায়  বসবাস করছেন।
তিনি রাজনীতি  ছাড়া ও  কর্মজীবনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট এলএলএম পেশায় সেবা দিয়ে আসছেন।
এ ছাড়া রাজনৈতিক  জীবনে তিনি  সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঢাকা বার,সাবেক উপদেষ্টা  তাঁতী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ,সাবেক আইন বিষয়ক সম্পাদক, টামটা (উত্তর) ইউপি আওয়ামী লীগ, শাহরান্তি, চাঁদপুর,সাবেক সহ-সভাপতি, টামটা ইউপি ছাত্রলীগ, শাহরাস্তি, চাঁদপুর সুষ্ঠু সুন্দর  ও মর্যাদার সহিত  দায়িত্বভার পালন করেন।
এ বিষয়ে  তিনি আরো বলেন, আমার বর্নাঢ্যময়  রাজনৈতিক জীবনে  শাহরাস্তি হাজিগঞ্জ নির্বাচনি এলাকা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে  কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বভার পালন করি।
এ সংসদীয় এলাকার জনগণের  এবং ঢাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের ভালোবাসার ফলশ্রুতিতে  এবং এলাকার আপামর জনগণের সেবা প্রদানের লক্ষ্যে নৌকা প্রতীক নিয়ে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে ইচ্ছে পোষণ করছি।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের  সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্টদের আবেদনটি দৃষ্টিগোচর  হয় তা হলে এ  জনপদের  আপামর জনগণ হবে উপকৃত  আমি রাজনৈতিকভাবে  হব সমৃদ্ধ ।।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।