বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিকাশ ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:১০ পিএম
শাহরাস্তিতে বিকাশ ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হায়দার টেলিকম নামের এক দোকান মালিককে ঝগড়ার ফাঁদে ফেলে প্রায় ৩ লক্ষ টাকাসহ একটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের একটি দল।

এ ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বাদীকে পরামর্শ দেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার নিজ মেহের কালীবাড়ী মেমোরিয়াল হাসপাতালের পাশে হায়দার টেলিকম সেন্টার এ এই ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে ৩ লক্ষ টাকার ব্যাগ নিয়ে দোকানে আসে দোকান মালিক হায়দার। তার ব্যবসা প্রতিষ্ঠান হইতে ২০ বছর বয়সি মামুন টাকা উত্তোলনের জন্য এসে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গালমন্দ সহ হুমকি প্রদান করে চলে যায়।

Model Hospital

ঘটনার পর মামুন ও তার বাবা খোকন মিজি এসে হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানে তাকে মারধর করতে থাকে। এতে করে হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলের গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। মারামারি করার এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পরিস্থিতি ঠান্ডা হলে হায়দার টাকার ব্যাগ না পেয়ে কান্নায় ভেঙে পরে। এই সময় আশে পাশের লোকজন এসে তাকে শান্তনা দেয়।

সিসি টিভির ফুটেজে প্রতারক চক্রের ২ সদস্যকে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে হামলা করার বিষয়টি দেখা যায়।

এই ব্যাপারে কালীবাড়ি বাজারের ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের একাধিক ব্যবসায়ীরা বলেন, আজ সকালে প্রতারক চক্রের সদস্যরা দোকান থেকে টাকার ব্যাগ নিয়ে চলে গেছে বলে আমরা জেনেছি। দিন দুপুরের এই রকম ঘটনা আসলে দুঃখ জনক। আমরা দোকানদার হায়দারকে আইনের আশ্রয় নিতে বলেছি।

এই ব্যাপারে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক নূর আনোয়ার বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদারকে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।