বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:১২ পিএম
মতলবের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ভোটার ও কর্মী সমর্থকসহ উৎসুক জনতা নির্বাচনী এলাকা সরগরম করে রাখে।
বিদ্যালয়ের ২৬১ জন ভোটারের মধ্যে ১৮০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জনকে নির্বাচিত করেন। যারা আগামী দুই বছর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন। এর মধ্যে মোঃ নজরুল ইসলাম বালি (ব্যালট নং ০৫) ৯৩ ভোট, শাহাজালাল পাটওয়ারী (ব্যালট নং ০৯) ৯২ ভোট, মোঃ ছায়েদ খান (ব্যালেট নং ০৩ ) ৮৪ ভোট ও মোঃ মনির হোসেন (ব্যালট নং ০৬ ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সুবল চন্দ্র শীল (ব্যালট নং ১০) ৫৭ ভোট, মোঃ মাসুদ বকাউল (ব্যালট নং ০৭) ৫৪ ভোট, দীপক সরকার (ব্যালট নং ০১) ৫০ ভোট, মোঃ তরিক উল্লাহ পাটওয়ারী (ব্যালট নং ০৪) ৪২ ভোট, মহসিন প্রধানীয়া (ব্যালট নং ০২) ২৮ ভোট ও মোঃ মহসিন (ব্যালট নং ০৮) ২১ভোট পেয়েছেন।
এর আগে দাতা সদস্য পদে মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য পদে মোঃ খোরশেদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছমা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে মোহাম্মদ লোকমান হোসেন পাটওয়ারী, মোঃ শাহআলম প্রধানীয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মনি রানী চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
এদিকে নব-নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্যসহ অন্যান্য নির্বাচিতরা তাদের দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital