বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:১২ পিএম
মতলব উত্তরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৬.৮২ জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

সারাদেশে এইচএসসি পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছ। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাশের হার ৮৬.৮২ এবং জিপিএ -৫ পেয়েছে ৪৭ জন।

জানা যায়, মতলব উত্তর উপজেলার ১২ টি কলেজ থেকে ২৫৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৮২ জন কৃতকার্য ও ৪৬৩ জন অকৃতকার্য হয়েছে। এতে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন এবং পাশের হার ৮১.৮০। ৬ টি মাদ্রাসা থেকে ২০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ ১৮৯ জন কৃতকার্য ও অকৃতকার্য হয়েছে ২০ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ -৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯০.৪৩।

খোঁজ নিয়ে যানা যায়, ছেংগারচর সরকারি কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৩ জন, কৃতকার্য ৩৭২ জন, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৯৭.১২। নিশ্চিতন্তপুর স্কুল এন্ড কলেজে ৩৮৯ জনের মধ্যে কৃতকার্য ২৫৫ জন, অকৃতকার্য ১২৪, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৬৭.২৮। সুজাতপুর কলেজে ১৭৬ জনের মধ্যে কৃতকার্য ১৫১ জন, অকৃতকার্য ২৫ জন, জিপিএ ৫- পেয়েছে ২ জন, পাসের ৮৬.০০। নাউরী আদর্শ কলেজে ৪৫২ জনের মধ্যে ৪৪১ জন কৃতকার্য, অকৃতকার্য ১১ জন, জিপিএ -৫ পেয়েছে ২৪ জন, পাসের হার ৯৭.৭৭ জন। মুন্সী আজিম উদ্দিন কলেজে ১২৪ জনের মধ্যে ১০৮ জন কৃতকার্য, অকৃতকার্য ১৬ জন, পাসের হার ৮৭.০৯।

আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ২৩২ জনের মধ্যে ১৮৩ জন কৃতকার্য, অকৃতকার্য ৪৯ জন, পাসের হার ৭৮.৮৮। লুধুয়া স্কুল ১৮০ জনের মধ্যে কৃতকার্য ১৫৯ জন, অকৃতকার্য ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৮৮.৭৩। কালীপুর স্কুল এন্ড কলেজে ২১৯ জনের মধ্যে ১২৭ জন কৃতকার্য, অকৃতকার্য ৯২ জন, পাসের হার ৫৮.০০। শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজে ১৪৭ জনের মধ্যে ১১৫ জন কৃতকার্য , অকৃতকার্য ৩২ জন, পাসের হার ৭৮.২৩।

Model Hospital

জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজে ৫৯ জনের মধ্যে কৃতকার্য ৪৬ জন, অকৃতকার্য ১৩ জন, পাসের হার ৭৮.০০। ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ১৩৫ জনের মধ্যে কৃতকার্য ৬৮, অকৃতকার্য ৬৭, পাসের হার ৫০.৩৭ জন। দি কার্টার ৫৯ জনের মধ্যে ৫৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৬.৬১।

ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৩ জন থেকে কৃতকার্য ৪৪ জন, অকৃতকার্য ৯ জন, পাসের হার ৮৪.০০। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ৩৭ জনের মধ্যে কৃতকার্য ৩৬ জন, অকৃতকার্য ১ জন, জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৯৭.৩০।

নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় ৪২ জনের ৩৯ কৃতকার্য, অকৃতকার্য ৩, জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৯২.৮৬। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসায় ৩৪ জনের মধ্যে কৃতকার্য ৩২ জন, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৬.৪৮।

লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে ১৭ জন কৃতকার্য, অকৃতকার্য ২ জন, পাসের হার ৮৯.৪৭। হাসিমপুর আহাম্মদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২৪ জনের মধ্যে ২১ জন কৃতকার্য, অকৃতকার্য ৩ জন, পাসের হার ৮৭.৫০।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital