বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আশিকাটিতে নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী সড়ে দাঁড়ালেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৪:২০ পিএম
আশিকাটিতে নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী সড়ে দাঁড়ালেন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে সমর্থন দিয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন খান নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন।
১১ নভেম্বর দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে আশিকাটি ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে আশিকাটির উন্নয়নের জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীকে সমর্থন দেন।
চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে সম্মান দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন।
আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  ডাঃ জে আর ওয়াদুদ টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সামাদ টুনু সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, আশিকাটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান, ইসলামি আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান গাজী,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাইদুর রহমান সাজু খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল,আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলু, ইসলামি আন্দোলন বাংলাদেশ কাতার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
আশিকাটিতে নির্বাচন সুষ্ঠ নির্বাচনের লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদশা খান, সহ সভাপতি  রফিকুল ইসলাম খান, নাজিম উদ্দিন মোঃ জিলানযুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক নয়ন  মাষ্টার, বিল্লাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, মাহবুব গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মজুমদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন এবং বিভিন্ন দলের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মোঃ ইমরান কাজী।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।