শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) এর স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম
ছেংগারচরে বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) এর স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল

হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) এর স্মরনে মতলব উত্তর উপজেলার নিজ ছেংগারচর হযরত আবদুল কাদির জিলানী (রহ.) পবিত্র দরবার শরীফ মাঠে ২৫ শে নভেম্বর রোজ শনিবার ৩৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

হযরত মৌলানা আল-আমিন হুজুরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী।

আন নূর ইসলামিয়া মাদরাসার মোহতামিম ক্বারী মাওলানা মাইনুদ্দিন খান ইসলামাবাদীর সঞ্চালনায় বয়ান রাখেন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম হেলালী, হাফেজ মাও. মোহাম্মদ আবু হানিফ চাঁদপুরী, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ জুবায়ের হোসাইন আনসারী।

বক্তারা বলেন, নবী আমাদের মত সাধারণ মানুষ নয়, যারা তাকে স্বীকার করে নানা তারা মুমিন নয়। যারা তাকে মানে ও তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারাই আসল ঈমানদার।

Model Hospital

বক্তারা আরও বলেন, রাসুলকে সৃষ্টি করা না হলে আল্লাহ কোনও কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আল্লাহ নিজেও প্রকাশ পেতেন না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারে জীবন গড়তে হবে বলে আহ্বান জানিয়েছেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital