শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজে পাশের হার ৮৫.৭১% :জিপিএ-৫ পেয়েছে ৬জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:১৫ পিএম
জিলানী চিশতী কলেজে পাশের হার ৮৫.৭১% :জিপিএ-৫ পেয়েছে ৬জন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৩ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ৬জন জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

২৬নভেম্বর (রবিবার) সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭২জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৮৫.৭১ ভাগ। এর মধ্যে এ+ পেয়েছে ৬ জন, এ পেয়েছে ১৯ জন, এ- গ্রেড পেয়েছে ১৩ জন, বি গ্রেড পেয়েছে ১৯ জন, সি গ্রেড পেয়েছে ১৫ জন।

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলো: ১। মো: তাহসিন আলম অনিক, পিতার নাম-মো: জাহাঙ্গীর আলম, মাতার নাম-মোসা: জেসমিন বেগম, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৬১৬৮৮, ২।

মো: মেহেদী হাসান ঢালী, তার পিতা নাম-গোলাম রসূল, মাতার নাম-জাহানারা বেগম,  গ্রাম-পাইকদি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার  বোর্ড রোল- ১৬১৬৮৭, ৩।

Model Hospital

শাহনাজ আক্তার শিলা, তার পিতার নাম-মো: দেলোয়ার হোসাইন গাজী, মাতার নাম-সুমী আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৬১৬৮৫, ৪। স্বর্ণা রানী, পিতা-জয় কুমার ভক্ত, প্রতিমা রানী ভক্ত, গ্রাম- বড় শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৬১৬৮৩।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তরা হলো: ৫। তানজীলা আক্তার, পিতার নাম-মৃত মানিক মিয়াজী, মাতার নাম-ফাতেমা বেগম, গ্রাম- ছোট শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৩৬৮১৪৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তরা হলো: ৬। মো: ফাইয়াজ খান, পিতা-মো: জাকির হোসেন খান, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৫৬১৮৭১, তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।

এক শুভেচ্ছা বার্তায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ সহ সকল শিক্ষকবৃন্দ।

এ বিষয়ে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী জানান, অত্র কলেজের এইচ.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় আমি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা আয়োজন করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital