শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক স্বপনের মামা লুৎফুর পাটওয়ারীর জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৯:০১ পিএম
সাংবাদিক স্বপনের মামা লুৎফুর পাটওয়ারীর জানাযা ও দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দ:) ইউনিয়নের ইছাপুরা গ্রামের (চন্দের) পাটওয়ারী বাড়ির নিবাসি মো. আব্দুল হামিদ পাটওয়ারী’র বড় ছেলে সাবেক রেলওয়ের কর্মকর্তা মো. লুৎফুর রহমান পাটওয়ারী ২৫শে নম্বেবর (শনিবার) রাত ১২টা ৪০মিনিটে হাজীগঞ্জের আল-কাউসার মাদ্রাসার রোড়ের নিজ বাসায় ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর ইছাপুরা পাটওয়ারী বাড়ির উঠানে জানাযার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পর্ন করা হয়।

উক্ত জানাযার নামাজে হাজারো মানুষের উপস্থিতে মরহুমের স্মৃতি চারন ও সাদা মনের অধিকারী মো. লুৎফুর রহমান পাটওয়ারী সামাজিক ও পারিবারিক স্মৃতি চারন করতে গিয়ে তার পরিচিত গং আবেক প্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।

Model Hospital

জানাযা নামাজে পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাইকপাড়া (দ:) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী, মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম রিপন, সমাজ সেবক মো. সেলিম খাঁন গনমাধ্যমের কর্মি ও বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।

উক্ত জানাজার নামাজ পরিচালনা করেন ইছাপুরা জামে মসজিদের খতিব হাফেজ আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital