বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আলীম পরীক্ষায় পাশের হার ৯৮.৩২ ভাগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১০:১৮ পিএম
শাহরাস্তিতে আলীম পরীক্ষায় পাশের হার ৯৮.৩২ ভাগ

শাহরাস্তিতে মাদ্রাসার আলীম সমমান পরীক্ষায় ২০২৩ সালের ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে ১০ টি মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২ শ’ ৩৯জন। এতে কৃতকার্য ২ শ ৩৫’ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ – ৫ পায় ৩০ জন। পাশের হার গড় ৯৮.৩২ ভাগ।এতে অকৃতকার্য হয় ০৪ জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে ৭টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করে চমক দেখায়।

Model Hospital

যার মধ্যে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ০৪ জন।

নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ০২ জন।

চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ০৬ জন।

পরানপুর ফাজিল মাদ্রাসার ২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ০ ১জন।

রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয় ।

গাউছিয়া হাশেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ২৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয় , যার মধ্যে জিপিএ-৫, পায় ০২জন।

আহম্মদ নগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসার ১৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতকার্য হয়, যার মধ্যে জিপিএ-৫, পায় ০৩জন।

রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ০৯ জন, পাশের গড় ৯০ ভাগ।

শাহরান্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২৯ জন, যার মধ্যে জিপিএ-৫ পায় ০৩জন, পাশের গড় ৯৩.৫৪ ভাগ।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা আলিম মাদ্রাসার ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৯জন, যার মধ্যে জিপিএ-৫ পায় ০৯জন, পাশের গড় ৯৪ ভাগ।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজি রুহুল আমিন জানান,এবারের এইচএসসি পরীক্ষা সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital