বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ পিএম
ফরিদগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৫ জন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌলি মন্ডলের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগের (নৌকা প্রতীকের) প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় পার্টির (নাঙ্গল প্রতীকের) প্রার্থী সাজ্জাদ রশিদ সুমন, জাকের পার্টি (গোলাপ ফুল) প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ।

এ দিকে প্রত্যেক প্রার্থী সকাল থেকে দফায় দফায় তাদের অনুসারী নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মৌলী মন্ডল বলেন, ফরিদগঞ্জ সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র জমার শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Model Hospital

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।