শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জ থানার সাইদুল ইসলাম

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জ থানার সাইদুল ইসলাম

মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম।

৫ ডিসেম্বর মঙ্গলবার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম- বিপিএম ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে সহ কর্মকর্তা বৃন্দ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং এ থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে চুরি, ছিনতাই মাদকসহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাবো।

Model Hospital

তিনি আরও বলেন, এ পুরষ্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসাহিত করবে। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়িত্ব পালন করে যেতে পারি। তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital