বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জেলায় শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার সাদ্দাম

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৮ পিএম
জেলায় শ্রেষ্ঠ এএসআই হলেন ফরিদগঞ্জ থানার সাদ্দাম

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা,মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ মো. সাইফুল ইসলাম পিপিএম-বিপিএম জেলার শ্রেষ্ঠ এএসআই সাদ্দাম হোসেনকে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএসআই মফিজুল সাদ্দাম হোসেন বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার সেতুবন্ধন অত্যন্ত জরুরি।

Model Hospital

সেই উদ্দেশ্যেই ফরিদগঞ্জ থানার মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায় আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম। ফরিদগঞ্জ থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।