শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজয় মেলা শুরু ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬ পিএম
চাঁদপুরে বিজয় মেলা শুরু ৮ ডিসেম্বর

চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ৩২তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩।

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা আগামী একমাসব্যাপী চলবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান লে. (অব.) এমএ ওয়াদুদ এ তথ্য জানান।

তিনি বলেন, মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে। আশা করি সকলের সহযোগিতায় এবছরও আমাদের আয়োজন সফলতা পাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।

Model Hospital

জানা যায়, মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।

মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ জানান, ইতিমধ্যে মেলার প্রায় সকল কাজ শেষ পর্যায়ে।

সময় কম থাকায় বিভিন্ন জেলা থেকে আগত স্টল মালিকরা তাদের শেষ অংশের কাজ সেরে নিচ্ছেন।

মেলায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ও মেলার শৃঙ্খলা কমিটির সদস্যরা সর্বদা নজরদারি রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital