বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০০ পিএম
শিক্ষামন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা আরাফাত সানি’র দোয়া ও খাবার বিতরণ

দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি ও তার বন্ধু মহলের আয়োজনে মিলাদ, দোয়া ও অসহায় গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

৮ই ডিসেম্বর বাদ জুম্মা শহরের চিশতিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে প্রায় দুই শতাধিক অসহায় ও গরিবদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন এই ছাত্রলীগনেতা আরাফাত সানি ও তার বন্ধ মহল।

পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি এক সাক্ষাৎকারে বলেন ৮ই ডিসেম্বর আমাদের চাঁদপুর-৩ আসনের উন্নয়নের রূপকার, আমাদের অভিভাবক, টানা তিন বারের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনি’র জন্মদিন।

আমাদের অভিভাবক দীপু আপার সুস্থতা, দীর্ঘায়ু কামনা ও দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ের লক্ষ্যে আমি ও আমার বন্ধু মহল মিলাদ, দোয়ার ও খাবার বিতরণের আয়োজন করি। চাঁদপুর বাসীর উন্নয়ন সহ দেশের উন্নয়নের জন্য, দীপু আপার বিকল্প নেই। আমার বিশ্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দীপু আপার নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ তাকে পুনরায় বিজয়ী করবে।

Model Hospital

কারন দীপু আপার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রতিবেশী দেশসমূহের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি কমনওয়েলথ মিনিস্ট্রেরিয়াল অ্যাকশন গ্রুপের প্রথম নারী এবং দক্ষিণ এশীয় চেয়ারপার্সন নির্বাচিত হন।

এছাড়া তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করে। এতে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে প্রায় চার দশকের সমুদ্র সীমা সংক্রান্ত অমীমাংসিত বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতায় চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়।

শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বগ্রহণের পর নানা সাফল্য দেখিয়ে আসছেন তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধ , কোচিং বাণিজ্যের দৌরাত্ম বন্ধ ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য যে ১৯৬৫ সালের ৮ই ডিসেম্বর দেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নের জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।তার স্বামী বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ও একটি আন্তর্জাতিক ল’ফার্মের প্রধান তৌফীক নাওয়াজ। এ দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে- তওকীর রাশাদ নাওয়াজ ও তানি দীপাবলি নাওয়াজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital