বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯:১৫ পিএম
বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের জয়
সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়।
১০ ডিসেম্বর রোববার রাতে তাকে চূড়ান্তভাবে দায়িত্ব বুজিয়ে দেন সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর।
জানা যায়, অমরেশ দত্ত জয় দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যাণেল নাগরিক টিভি, পাঠক প্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক কালবেলা এবং শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কমে সুনামেরসহিত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, মা বাবার একমাত্র সন্তান অমরেশ দত্ত জয় ব্যবস্থাপনা বিভাগ হতে বিবিএ এবং এমবিএ শেষ করে বর্তমানে ল’ এর শিক্ষার্থী। তিনি সাংবাদিকতা পেশায় স্থানীয় সাপ্তাহিক, দৈনিক, অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিক সংবাদসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও অমরেশ দত্ত জয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন।
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমরেশ দত্ত জয় বলেন, সারাদেশের সাংবাদিকরা যাতে ভালো থাকে সেজন্য মাঠপর্যায়ের সাংবাদিকদের নানা বিষয় নিয়ে ১৪ দফা নিয়ে কাজ করছে বিএমএসএফ। অধিকার দাবী আদায়ে সংগঠনটি জাতীয়ভাবে স্বীকৃত এবং অত্যান্ত সুশৃঙ্খল। তাই নতুন দায়িত্ব পালনে অতীতের মতো সাংবাদিকসহ সবার সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।