বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে পুলিশ সতর্ক রয়েছে : চাঁদপুর এসপি সাইফুল ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪১ পিএম
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে পুলিশ সতর্ক রয়েছে : চাঁদপুর এসপি সাইফুল ইসলাম
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বলেছেন, মহান বিজয় দিবসকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। চাঁদপুর জেলা পুলিশ আগামী বিজয় দিবস নির্বিঘ্নে পালন করতে তৎপর রয়েছে।
১০ডিসেম্বর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি ঘলাটে করার জন্য কিছু কুচক্রী মহল নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে চেষ্টা করছে। তাই আমরা যারা বাজার মনিটরিং এর সাথে সম্পৃক্ত তাদের আরও সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে সেদিকে চাঁদপুর জেলা পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে এবং ভোটাধিকার প্রয়োগে কেউ যেন বাঁধা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
পুলিশ সুপার সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে এবং জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় চাঁদপুর অঞ্চল নৌ পুলিশ এর সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা, চাঁদপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।