বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন

সজীব খান প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৩ পিএম
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন করেছেন।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সভা করে নবনির্বাচিত সভাপতিসহ অভিভাবক সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে সাদ্দাম হোসেন পাটওয়ারী, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, রেজাউল করিম বাবলু, আবদুল আলীম, অহিদুজ্জামান খোকা, সংরক্ষিত মহিলা ও অভিভাবক সদস্য মাফিয়ার বেগম, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন পাটওয়ারী দায়িত্ব গ্রহন শেষে বলেন আমি এ বিদ্যালয়ের ছাত্র, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করার চেষ্টা করবো, এখন ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি কার্যক্রম চলছে, নবনির্বাচিত সকলের দায়িত্ব হচ্ছে, যার যার এলাকা থেকে নতুন নতুন ছাত্র ছাত্রী ভর্তি করাই আমাদের নবনির্বাচিত সকলের দায়িত্ব।

তিনি বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।

Model Hospital

আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অভিভাবক সদস্যরা যারা আমাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে।

এ সময় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।