বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৫ পিএম
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু
দেশের জনপ্রিয় বেসরকারি নিউজ চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরুজ্জামান বাবলু। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডমিন বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ১১ ডিসেম্বর যোগদান করেন সাংবাদিক মনিরুজ্জামান বাবলু ।
মনিরুজ্জামান বাবলু ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার মধ্য দিয়ে যুক্ত হন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বড় ছেলে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ন-সম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১০ ডিসেম্বর ছিল এসএ টিভিতে তার শেষ কর্মদিবস। তিনি সেখানে দেড় বছর ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।
এছাড়া তিনি জেলার সাহিত্য মঞ্চের সহ- সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। তিনি টিআইবির স্বজন শাখার আহবায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি পরিচিত। ইতোমধ্যে তার লেখা একুশে বই মেলায় গল্পগ্রন্থ কালু মিয়ার পিএইচডি ও কাব্যগ্রন্থ সুপ্রভাত প্রকাশিত হয়।
তাঁর রচনা ও পরিচালনায় একাধিক মঞ্চনাটক জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই, তনু স্মরণে ইভটিজিং, যুগবদল মঞ্চায়িত হয় ও শর্টফ্লিম প্রেমারা নাটকটি বেশ আলোচিত হয়েছে।
মনিরুজ্জামান বাবলু পেশাগত দায়িত্ব পালনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখাসহ সকল শুভানুধ্যায়ীর নিকট তথ্য সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।