বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অ্যাডঃ হুমায়ূন কবির সুমন পূনরায় চাঁদপুর ষোলঘর আদর্শ উবি’র সভাপতি

সাঈদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:১২ পিএম
অ্যাডঃ হুমায়ূন কবির সুমন পূনরায় চাঁদপুর ষোলঘর আদর্শ উবি’র সভাপতি

অ্যাডঃ হুমায়ূন কবির সুমন পূনরায় চাঁদপুর ঐতিহ্যবাহী ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

১১ ডিসেম্বর সোমবার বিদ্যালয়ের অভিভাবকদের ভোটে তিনি পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন জানান, নিয়ম অনুসারে ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অভিভাবক সদস্যদের ভোটে হুমায়ূন কবির সুমন সভাপতি নির্বাচিত হন।

Model Hospital

নবনির্বাচিত সভাপতি অ্যাড হুমায়ুন কবির সুমন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন সহ সামগ্রিকভাবে উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে যাবো। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।

তিনি বলেন বিদ্যালয়ের উন্নয়ন কাজে এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অভিভাবক সদস্যরা যারা আমাকে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital