বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম
চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তে এ আয়োজন করা হয়।

এতে ৩টি বিভাগে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীতার বিষয় ছিলো ক গ্রুপে (প্লে- কেজি শ্রেণি ) বাংলাদেশের জাতীয় পতাকা, খ গ্রুপে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) শাপলা ফুল, গ গ্রুপে (তৃতীয়- পঞ্চম শ্রেণি) জাতীয় স্মৃতিসৌধ।

প্রতিযোগীতা শেষে প্রতিটি গ্রুপ থেকে ৩ জন করে ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগীতায় অংশ নেয়া সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের পরিচালক মৃধুল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও শিশু সংগঠক ব্যাংকার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক জুবরাজ পাল, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষিকা নাজনীন হোসাইন, বিথি কর্মকার, নুসরাত জাহান, হাবিবা সুলতানা ইভা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।