শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের ১০ ওয়ার্ডে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:২৬ পিএম
চাঁদপুর শহরের ১০ ওয়ার্ডে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর শহরের কদমতলাস্থ স্কাউট ভবন মিলনায়তনে আর্ট সাইন কর্ণারের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন বেপারীর উদ্যোগে পৌর ১০ নং ওয়ার্ডে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আর্ট সাইন কর্ণারের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন বেপারীর নিজস্ব উদ্যোগে পৌর ১০ নং ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ, আমরা চাই এখন আর কম্বল বিতরণ নয়, এখন সবার ঘরে ঘরে কম্বল আছে। তাই আয়োজনকারীদের উদ্দেশ্য বলতে চাই, হাজার হাজার মানুষের কম্বল বিতরণ না করে ১০ জন বা ২০ জন করে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বি করে ভবিষ্যতে উপার্জন করা, যাতে নিজ কর্মের ওপর পরিবার পুনর্বাসন হওয়া। কারো দয়ার উপর ভরসা করে না চলা।

এ সময় তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয়ের পূর্নতা লাভ করে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্ব দেশের মর্যাদা পায় ।

তিনি আরো বলেন, আপনারা সকলে জানেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মূল্যবান ভোট দেবেন, ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। অনেকে আপনাকে বলবে ভোট হবে না ভোট হয়ে গিয়েছে, মারামারি হবে নানা কথা বলবে, গুজবে কান দিবেন না। অত্যান্ত সুন্দর ভাবে ভোট হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আমরা তার উন্নয়নে তার পাশে থাকবো। চাঁদপুরের উন্নয়নে আমরা ডা. দীপু মনির পাশে থাকবো।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, পৌর ১০ ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুস শোয়েব, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী।

জেলা যুবলীগের সদস্য আঃ গনি গাজীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আয়েশা রহমান লিলি, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু, পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, যুবলীগ নেতা আবুল বারাকাত লিজন, সাখাওয়াত হোসেন পলাশ, মামুন আখন্দ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital