বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুল ইসলাম রোমান

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫১ পিএম
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুল ইসলাম রোমান

দ্বাদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বলেন, আমার পরিবার রাজনৈতিক আদর্শের পরিবার। আমার বাবা বিমান বাহিনীর চাকুরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি সংসদ সদস্য হওয়ার পাশাপাশি চাঁদপুর জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ছিলেন। তার তথা আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমি কখনোই দলের তথা নৌকার বিরুদ্ধে নির্বাচন করার কথা চিন্তা করতে পারি না। তাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি।

একটি অংশগ্রহণমুলক সুষ্ঠু অবাধ নির্বাচন করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এতদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত দলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

Model Hospital

প্রেসক্লার সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা আকবর হোসেন মনির, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক এস এম সোহেল রানা, আওয়ামীলীগ নেতা নুরের রহমান পাটওয়ারী, আমিন হোসেন এমরান, অ্যাড. মাহবুব আলম, তাতীলীগ সভাপতি মিজান গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।

এর আগে জেলা রিটানিং কর্মকর্তার কাছে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার পত্র জমা দেন।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।