মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার বালিকা উবিতে মহান বিজয় দিবস উদ্যাপন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়।

কর্মসূচির মধ্যে ছিল বিজয় র্যালী, চিত্রাঙ্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মাঈনুল ইসলাম টিপুর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারজানা আক্তার, ইকবাল হোসেন, অসীম গাইন, মনির হোসেন, রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।








