বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষে

কচুয়ায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ পিএম
কচুয়ায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা

চাঁদপুর-১ কচুয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোননীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করার লক্ষে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পৌর মিলনয়াতনে পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা.মাসুদুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ভূইঁয়া, গাজী কামাল,যুগ্ম-সাধারন সম্পাদক শাহ পরান, সহ-সম্পাদক অ্যাড.ইউসুফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন,অনুপ কান্তি দাস টিটু, দপ্তর সম্পাদক সম্পাদক মাইন উদ্দিন সবুজ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মহিন উদ্দিন মাহি, যুবলীগ নেতা শাহ আলম প্রধান, লিটন তালুকদার, ইসমাইল ভূইঁয়া, সাইফুল ইসলাম তালুকদার, মজিবুর রহমান মেম্বার, সফি উল্লাহ সফি, জসিম উদ্দিন প্রধান, মিজানুর রহমান, শিপন রানা, নিজাম উদ্দিন প্রমুখ ।

এসময় উপজেলা ১২টি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

সভায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল বেধাবেদ ভূলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital