বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : মায়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৭ পিএম
দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন : মায়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা উপলক্ষে পথসভা ও প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়মীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি বলেন – নির্বাচন হচ্ছে ঈদ উৎসব। এই উৎসবে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় দিন। কেউ কষ্টে থাকুক সেটা আমি চাইনা। সবাই যাতে ভালো থাকে সেজন্য কাজ করতে হবে।
আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা সবাই গলায় পরবো।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থান শান্তিতে রাখেন।
১নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্ত্বে ও সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার পরিচালনায় আরো বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, বর্তমান মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, পৌর আওয়মীলীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ
সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ১নং ওয়ার্ড কাউন্সিলর সবুজ মিয়া।
পরে প্রয়াত দিপু চৌধুরীর জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital