বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নৌকার পথসভা ও লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৯ পিএম
মতলব উত্তরে নৌকার পথসভা ও লিফলেট বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বৃহস্পতিবার দুপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ ও পথসভা করেন।
সুজাতপুর বাজারের বিভিন্ন সড়কে, দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠানে বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।
৭ জানুয়ারী নির্বাচন সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা জয়লাভ করলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। অন্য কোন সরকার তা করতে পাড়েনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি আরো বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করে বিগত দিনের মতো সাধারণ জনগণের পাশে সব সময় থাকব। মতলববাসীর উন্নয়নে সারাজীবন কাজ করে যাবো। উন্নয়নের স্বার্থেই নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আল-আমীন সরকার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল বেপারি, মানিক দর্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার, যুবলীগের সদস্য শরীফ সরকার, বাবু প্রমাণিক, যুবলীগ নেতা হোসেন প্রমানিক, রিপন প্রধান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা আহাম্মদ উল্লাহসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital