বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নৌকা বিজয়ী হলে মতলবে স্টেডিয়াম করা হবে : ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ পিএম
নৌকা বিজয়ী হলে মতলবে স্টেডিয়াম করা হবে : ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-২ আসনে আপনারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি দাদার সাথে কথা বলে মতলবের খেলার মান উন্নয়ন করতে ভালো মানের একটি স্টেডিয়ামের করা হবে। আমিও একজন ক্রীড়া প্রেমিক। আমি অনুর্ধ্ব ১৬ দলে চান্স পেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক আর পড়াশোনার কারনে আর খেলা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি একথা বলেন।

তিনি আরো বলেন, মতলবের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে গাড়ি দিয়ে খেলা সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি কথা দিলাম চাঁদপুর-২ আসন নৌকাকে বিজয়ী করলে আরও দিগুণ খেলা সামগ্রী দিবো। কারন খেলাধুলা মনের বিকাশ ঘটায়। নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকে।

ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজার পরিচালনায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ হোসেন রিয়াদ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital