বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

জেলায় নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি স্বাভাবিক আছে : জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৩ পিএম
জেলায় নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি স্বাভাবিক আছে : জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান

নির্বিঘ্নে মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, এজন্য পুলিশ সর্বাত্নক প্রস্তুতি গ্রহণ করেছে : পুলিশ সুপার সাইফুল ইসলাম

♦ শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেছেন, জেলায় নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রিজাইডিং অফিসারদের সুষ্টু নির্বাচন ও ভোটের পরিবেশ ঠিক রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলার সকল স্থানে নির্বাচনকালীন সময়ে পরিবেশ মোটামুটি স্থিতিশীল রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বদ্ধ পরিকর।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেছেন, দ্বাদশ সাংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্র নিরাপদে যাওয়া এবং মূল্যবান ভোট প্রদানের জন্য চাঁদপুর পুলিশ সর্বাত্নক প্রস্তুতি গ্রহণ করছে৷ সাধারণ মানুষ ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রদান করুক। যে কোন সহযোগিতায় পুলিশ সকলের পাশে থাকবেন।

শনিবার (২৩ ডিসেম্বর) শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার মো: ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকো, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা সহ সংশ্লিষ্ট অংশীজন।

প্রশিক্ষণ কর্মশালায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।