বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীকে কু’পি’য়ে গুরুতর জখম করেছে দু’র্বৃ’ত্ত’রা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম
ব্যবসায়ীকে কু’পি’য়ে গুরুতর জখম করেছে দু’র্বৃ’ত্ত’রা

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি গ্রামে নুরুল হক মিজি (৬০) নামের এক ব্যবসায়ীকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর ভাবে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর সরদারকান্দি গ্রামের আল মামুন জামে মসজিদ সংলগ্ন কাঁচা রাস্তার উপর একটি সংঘবদ্ধ দল তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুত্বর আহত নুরুল হক মিজি উত্তর সরদারকান্দি গ্রামের দিলু মিজির ছেলে।

আহতের স্ত্রী লাইলী বেগম জানান, আমার স্বামী (নুরুল হক মিজি) দক্ষিণ সরদারকান্দিতে মুদি দোকানের ব্যবসা করেন। দোকানদারী শেষে প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যেই বাড়ীতে ফিরে, কিন্তু ঘটনার দিন ৯টায় বাড়ীতে না ফেরায়, আমি ও আমার দেবর (মুজিবুর রহমান) কে সাথে নিয়ে টর্চলাইট’সহ সামনে এগিয়ে যাই। কিছু দূর যাওয়ার পর গোঙ্গানির শব্দ শুনতে পাই। কাছে গিয়ে দেখি, আমার স্বামীকে কে বা কাহারা পিটিয়ে মাথায় মারাত্মক ভাবে আহত করে ফেলে চলে গেছে। আমার ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল থেকে আহতের আত্মীয় সুজন জানান, সিটি স্ক্যান করা হয়েছে। মাথায় ২১ টি সেলাই দেওয়া হয়েছে, জ্ঞান এখনও ফিরেনি। কিছুক্ষণের মধ্যে ওটিতে নেওয়া হবে। এ বিষয়ে উত্তর সরদারকান্দি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার জানান, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

Model Hospital

ইতিমধ্যে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital