বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে পুলিশী বাঁধায় বিএনপি’র গণসংযোগ পন্ড

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম
শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে পুলিশী বাঁধায় বিএনপি’র গণসংযোগ পন্ড
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শিরোনাম সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে মিছিল করেছে করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভুঁইয়ার নেতৃত্বে মিছিলটি উপজেলার মেহের কালিবাড়ি থেকে শুরু হয়ে ঠাকুর বাজার এলাকায় গেলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং ওই সময় মিছিলটি সমাপ্ত হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, যুগ্ম আহবায়ক আসগর হোসেন মিয়াজীসহ আরও অনেকে।
লিফলেটে আগামী ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital