বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বর্ণমলা কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভায়

স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের তৈরী করুন : যুগ্মসচিব হাবিবুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের তৈরী করুন : যুগ্মসচিব হাবিবুর রহমান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিণ্ডারগার্টেনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি বর্ণমালা কিণ্ডারগার্টেন’র ফরিদগঞ্জ’র আঙ্গিনায় শিশুদের মেধা বিকাশের লক্ষে দেশের বরেণ্য কবি সাহিত্যিক, শিক্ষাবীদ, মুুক্তিযোদ্ধাগণের ছবি ও জাতীয় ফল ফলাদি, পশুপাখীর চিত্র দেখে আমি অভিভূত। আমরা নেপোলিয়ানের উদ্ধৃতি বলতাম,‘ আমাকে একজন শিক্ষিত মা দাও, আমরা একটি জাতি দেব’। কিন্তু সেদনি বদলে গেছে, এখন আমাদের বক্তব্য আমাদের স্মার্ট মা চাই, চাই স্মার্ট সোসাইটি। একজন মাকে সকল কাজেই পারদর্শী হতে হবে। পড়া শোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতিও মনোযোগী করে গড়ে তুলুন, কারণ মেধা বিকাশও নিয়মিত মাঠে খেলাধুলা করতে শিশুরা সুস্থ্য থাকবে। আমাদের ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ পরিচালনার জন্য আপনাদের শিশুদের এখন থেকে তৈরী করে করুন। একই সাথে তাকে সহায়তা করতে আমাদের আশপাশের পরিবেশও সেকরম হতে হবে।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহাম্মেদ, ডিএমপি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রোটারী ক্লাব ফরিদগঞ্জ’র সভাপতি কামরুল হাসান সাউদ, জেলা বিসিক কর্মকর্তা আহছান হাবীব মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।
আলোচনা শেষে ঘোষিত ফলাফলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।