শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক

শিক্ষিত বেকারত্বের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিব : স্বতন্ত্র এমপি প্রার্থী বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৯:০২ পিএম
শিক্ষিত বেকারত্বের কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিব : স্বতন্ত্র এমপি প্রার্থী বোরহান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারন ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। তিনি প্রতীক পাওয়ার পরই স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, গণসংযোগ ও বিশিষ্টজনদের কবর জিয়ারত অব্যাহত রেখেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এরপর তিনি আশিকাটি চাঁদখার বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে ট্রাক প্রতীকের জন্য ভোট চান।
এছাড়াও তিনি আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড হাপানীয়া, ৬ ও ৭ নং ওয়ার্ড রালদিয়া এলাকায় গণসংযোগ করেন।
এর আগে তিনি শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।
উঠান বৈঠক ও গণসংযোগ কালে তিনি বলেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের নিজেকে প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতিক নিয়ে কাছ এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো।
আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদকমুক্ত গরি সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মজিব গাজী, তাফু গাজী, মোঃ শামীম প্রধানীয়া, আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আল-আমিন খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তামিম পাটোয়ারী, জিসান পাটোয়ারী সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital