বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিবিআই কাজ শুরুর পর বিভিন্ন অপরাধমূলক ঘটনার ছায়া তদন্ত করে : এসপি মোস্তফা কামাল রাশেদ

চাঁদপুরে ৫ মটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪২ পিএম
চাঁদপুরে ৫ মটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে মটর সাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়নগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্য ও চুরি যাওয়া ৫টি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ প্রেস ব্রিফিং এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর জেলায় পিবিআই কাজ শুরু করার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার ছায়া তদন্ত করে। তারই অংশ হিসেবে গত ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনৈকি শরীফ গাজীর ১৫০সিসি পালসার মটরসাইকেল চুরির ঘটনা ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তকালে পিবিআই বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং নিজস্ব ইনটেলিজেন্স এর মাধ্যমে উক্ত ঘটনার সংঘবদ্ধ মটর সাইকেল চোরদের সনাক্ত করতে গ্রেফতার অভিযান অব্যাহত রাখে। পরে চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার মামলাটি পিবিআই সিডিউল ভুক্ত হয়।

Model Hospital

এরপর মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মীরকে। তিনি একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করেন। ওই দলটি ২৩ ডিসেম্বর অভিযান করে নারায়নগঞ্জ থেকে ঘটনায় জড়িত চোর চক্রের সদস্য বাপ্পি (২১) কে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. হাসান আহাম্মেদ (২৮) ও মো. রাজিব (২১) কে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্যানুযায়ি রাতে মতলব উত্তরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মটর সাইকেল উদ্ধার করে।

গ্রেফতার বাপ্পি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের বারো হাতিয়া গ্রামের প্রধানিয়া বাড়ীর চাঁন মিয়ার ছেলে। হাসান আহাম্মেদ একই ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের মৃত গোলাম মোস্থফার এবং রাজিব একই ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের মো. জসিম ঢালির ছেলে।

পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ আরও বলেন, আমরা চোর চক্রের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য পেয়েছি। এই চক্রের প্রধান ব্যাক্তির পরিচয় জেনেছি। মটরসাইকেল চোরচক্রের সদস্য রয়েছে শতাধিক। চুরি যাওয়া মটরসাইকেলগুলো যেসব স্থানে রাখা হয় সেগুলোর তথ্য আমাদের হাতে এসেছে। আমরা এই চক্রের সদস্যদের গ্রেফতার ও মটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রেফতার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক আহমেদসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital