শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামাবাদ ইউনিয়নে নৌকার উঠান বৈঠক

নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:২৪ পিএম
নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। যাতে করে আমি আপনাদের কাছে বার বার আসতে পারি। এই নির্বাচনে আজকের উঠান বৈঠক হয়ে গেছে জনসভা। যারা কষ্ট করে এই আয়োজন সফল করেছেন তাদের ধন্যবাদ জানাই। এই নির্বাচন হবে সুষ্ঠু। তাই আচরনবিধি মেনে চলবেন। এর বাইরে কোন কাজ করবেন না। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল দাবী পূরণ করবো।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর কলেজে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম আরো বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। তাই সবাই মিলে শান্তিপূর্ণভাবে বাঁচবো। সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে। কিন্তু বিএনপি জামাত এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে আসছে। বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। মতলব হচ্ছে শান্তির এলাকা। এইখানে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগের সভাপতিত্বে¡ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মানিক দর্জি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, মুন্সিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহাম্মেদ মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার, সাংবাদিক আরাফাত আল-আমীন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আক্তার মুক্তা, ইউপি সদস্য সোলায়মান পাটোয়ারী, ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আমীন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital