শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহিলা আ’লীগের উঠান বৈঠক

গ্রামের দিকে তাকালে কোথাও কাঁচা রাস্তা দেখা যায় না : পারভীন চৌধুরী রিনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম
গ্রামের দিকে তাকালে কোথাও কাঁচা রাস্তা দেখা যায় না : পারভীন চৌধুরী রিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মতলব উত্তরের বিভিন্নস্থানে উঠান বৈঠক করেছে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগ।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদুল্ল্যাপুর ও ষাটনল ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা।
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাভলী চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্ণা চৌধুরী বীণা।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন চৌধুরী রিনা বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশের মানুষের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। শহর থেকে গ্রাম, অজপাড়া গাঁয়ের আনাচে-কানাচে রাস্তাঘাটসহ মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামের দিকে তাকালে এখন আর কোথাও কাঁচা রাস্তা দেখা যায় না। শিক্ষা ক্ষেত্রে যেমন বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশে একযোগে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে সক্ষম হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা মার্কা প্রতীকে বিজয়ী করে আবারও বর্তমান সরকারের আমলেই এ দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
প্রধান বক্তা সুর্বণা চৌধুরী বীণা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭জানুয়ারী নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন ,আস্থা ও নির্ভরতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বদ্ধপরিকর। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য তৃনমূল পর্যায়ের সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital