বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুলতানাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের উঠান বৈঠক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৩ পিএম
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম

উন্নত মতলব উত্তর ও মতলব দক্ষিণ গড়তে নৌকার বিকল্প নেই বলে মনে করেন দপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম।

তিনি বলেছেন, আধুনিক পরিকল্পিত মতলব গড়তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

২৪ ডিসেম্বর বিকালে সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে টরকী মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসাইন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা প্রফেসর আক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাছির উদ্দিন, সুলাতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, আওয়ামী লীগ নেতা স্বপন দেওয়ান, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী সরকার, সাধারণ সম্পাদক গফুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital