বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ পুড়লো আগুনে

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৯ পিএম
মতলব দক্ষিণে হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ পুড়লো আগুনে

চাঁদপুরের মতলব দক্ষিণে হাসেম খাঁন ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে মালামালসহ প্রায় ১৫৫টি মেশিন পুড়ে গেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড এলাকায় অবস্থিত জুট মিলে এ দুর্ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি। কিন্তু পুরো আগুন প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিফ খান। জিডি নং ১০৯২, তারিখ, ২৬/১২/২০২৩ খ্রি:

Model Hospital

হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াসিফ খান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাকে ফোন করে জানায় মিলে আগুন লেগেছে। পাটের মালামাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঢাকা থেকে এসে দেখি আগুনে মালামালসহ মিলের ১টি সাপনার, ২টি ব্রেকার, ২টি টিচার কার্ড, ৫টি ড্রইং, ৮টি স্পিনিং, ৩টি রোলার, ৩০টি পিসিশান, ২টি টুইস্ট, ৬৫টি তাত, ১০টি রিপেয়ার তাত, ১টি বৈদ্যুতিক সাব স্টেশন ও ১টি জেনারেটর সহ প্রায় ১৫৫টি ছোট বড় মেশিন কমবেশি পুড়ে গেছে।

এতে আমাদের প্রায় ৩০/৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মিলের নামে অগ্রণী ব্যাংক শেরাটন শাখায় ২০ কোটি টাকার ঋণ রয়েছে। এ দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।