বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিকিরচরে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম
শিকিরচরে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর বেড়িবাঁধের উপর দলীয় কার্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প-বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দক্ষ নেতা প্রয়োজন। সেজন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এছাড়া নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ একজন ভোটারের মৌলিক অধিকার। অথচ একটি গোষ্ঠী, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাঁরাই নির্বাচন বর্জন করছে। জনগণের অধিকার ক্ষুন্ন করছে। তবে এ দেশের জনগণ এদের ভাওতাবাজি বুঝে গেছেন। তাই তাঁদের প্রত্যাখ্যান করে ভোটের উৎসবে মেতে উঠেছেন ভোটারেরা।

ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিল্পপতি মো. শাহজাহান শিকদার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ লায়ন আরিফ উল্যাহ সরকার, সাবেক মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন বেপারী, কৃষকলীগ নেতা মোখলেছুর রহমান মাষ্টার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কাউন্সিলর শাহজাহান মোল্লা, হারিজ খান, আমান উল্যাহ সরকার, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, শাহনূর বেপারী, আবদুস সালাম খান, কৃষকলীগ নেতা আবদুল কাদের প্রধান, ছাত্রলীগ নেতা সুমন ঢালী প্রমুখ।

Model Hospital

সাবেক প্যানেল মেয়র আলহাজ¦ রুহুল আমিন মোল্লা, যুবলীগ নেতা দুলাল প্রধান, আজাদ’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital