বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রয়াত আ’লীগ নেতা দিপু চৌধুরী স্মরণে দশানী মোহনপুর উবি’তে দোয়া ও মিলাদ মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:০৮ পিএম
প্রয়াত আ’লীগ নেতা দিপু চৌধুরী স্মরণে দশানী মোহনপুর উবি’তে দোয়া ও মিলাদ মাহফিল

মতলব উত্তরে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর-দক্ষিণ উপজেলা আ’লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারীনেত্রী সুবর্না চৌধুরী বীণার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য পারভীন চৌধুরী বলেন, আমি আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।

Model Hospital

আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন। পরিশেষে তিনি বলেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের প্রতিটি সদস্য মতলবের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে ও যাবে।

সভাপতির বক্তব্যে সুবর্ণা চৌধুরী বীনা বলেন, আপনারা আমার প্রয়াত স্বামীর জন্য দোয়া করবেন। সে যেভাবে মতলবের আপামর জনসাধারণের সাথে মিলেমিশে কাজ করেছে। সেভাবে আমরাও কাজ করছি, ভবিষ্যতেও করে যাবো।

আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।