বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে

হাজিপুরে নৌকার পক্ষে দিনব্যাপী প্রচারণা ও লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:২২ পিএম
হাজিপুরে নৌকার পক্ষে দিনব্যাপী প্রচারণা ও লিফলেট বিতরণ

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর পক্ষে ঘরে-ঘরে গিয়ে ভোট চাইলেন ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাজিপুর গ্রামে মানুষের দ্বারে-দ্বারে যান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি।

এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কার পক্ষে মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্দ। এসময় হাজীপুর সেন্টার কমিটির আহ্বায়ক নাছির হোসেন মুন্সি, সদস্য সচিব আব্দুল বাতেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব প্রধান, মো. নুরুজ্জামন, নুরু খলিফা সহ আরো অনেকে।

প্রচারণকালে উপস্থিত নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ উন্নতি। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কারণ নৌকা হল জনগণের আস্থার প্রতীক এবং নৌকার প্রার্থী একজন আদর্শ মুক্তিযোদ্ধার সন্তান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।