বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মোস্তফার ওপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৯ পিএম
সাংবাদিক মোস্তফার ওপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ প্রতিনিধ ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার অফিস প্রধান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবু হেনা মোস্তফা কামাল এর বালু সন্ত্রাসীদের হাতে হামলার প্রতিবাদে প্রতিবাদ বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহ-সভাপতি মো: মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে প্রেসক্লাবের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াবে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রোববার উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন ফরিদগঞ্জ উপজেলার দৈনিক মানব জমিন প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর চাঁদপুর দর্পন অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল।

Model Hospital

ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।